পাখিটা - তসলিমা নাসরিন---কিছুক্ষণ থাকো 

তোমার হৃদয়টা জমে পাথর হয়ে আছে, 

পাথরটা দাও আমাকে, স্পর্শ করি, 

ওকে গলতে দাও। 

ভালোবাসা নামের পাখিটাকে তোমার বন্ধ খাঁচা থেকে উড়তে দাও, 

নাহলে ও তো মরে যাবে।