অনির্ণীত নারী - হেলাল হাফিজ---যে জলে আগুন জ্বলে 

নারী কি নদীর মতো

নারী কি পুতুল,

নারী কি নীড়ের নাম

টবে ভুল ফুল।



নারী কি বৃক্ষ কোনো

না কোমল শিলা,

নারী কি চৈত্রের চিতা

নিমীলিত নীলা।



১৫.৬.৮০