না - মুহম্মদ জাফর ইকবাল---ভয় কিংবা ভালোবাসা 

কিছুতেই রাজি নয় বল বাবাজি

নারাজি নারাজি নারাজি।

হাত থেকে দান নেই বল দেখি চান

নাদান নাদান নাদান।

কোনভাবে খুশি নয় বল চেপে রোশ

নাখোশ নাখোশ নাখোশ।

একেবারে পাক নয় বল দিয়ে হাঁক

নাপাক নাপাক নাপাক।

কিছুতেই ছাড়ে না যে বল দিয়ে জোর

নাছোড় নাছোড় নাছোড়।

এতটুকু টক নয় বল ঠকাঠক

নাটক নাটক নাটক। 



(বেকুবের ধাড়ী দেখি! কী বলে এসব?)