হনহন পনপন - সুকুমার রায়---হ য ব র ল 

চলে হনহন

       ছোটে পনপন



ঘোরে বনবন

       কাজে ঠনঠন



বায়ু শনশন

       শীতে কনকন



কাশি খনখন

       ফোঁড়া টনটন



মাছি ভনভন

       থালা ঝন ঝন।