উঠোন ও অনাবৃষ্টি কবি: তারাশংকর বন্দ্যোপাধ্যায়

এমন নয় যে খুব হিসেব করে কিছু করেছিলে

খিড়কির পুকুরে ডুব দিয়ে এসে যখন উঠোনে দাঁড়ালে,

ভিজে কাপড় থেকে যেটুকু জল ঝরে ঝরে পড়েছিল

তা বেশিদূর গড়াতে পারেনি। কতদিন অনাবৃষ্টি!

উঠোনের মাটি যে তখন শুকিয়ে চৌচির!



তারপর উঠোনকে যা দিলে, তা শুধু ভিজে পায়ের ছাপ।



কবিতার নাম: উঠোন ও অনাবৃষ্টি

কবি: তারাশংকর বন্দ্যোপাধ্যায়

লিখার স্থান: কলকাতা

লিখার সময়: ২০২০