কেমনে রাখি আঁখিবারি চাপিয়া  - কাজী নজরুল ইসলাম

কেমনে রাখি আঁখিবারি চাপিয়া

প্রাতে কোকিল কাঁদে, নিশীথে পাপিয়া।



এ ভরা ভাদরে আমারি মরা নদী

উথলি উথলি উঠিছে নিরবধি

আমার এ ভাঙ্গা ঘাটে আমার এ হূদি তটে

চাপিতে গেলে ওঠে দুকুল ছাপিয়া।



নিষেধ নাহি মানে আমার এ পোড়া আঁখি

জল লুকাব কত কাজল মাখি মাখি

ছলনা করে হাসি অমনি জলে ভাসি

ছলিতে গিয়া আসি ভয়েতে কাঁপিয়া।।