গুঞ্জ-মালা গলে  - কাজী নজরুল ইসলাম

গুঞ্জা-মালা গলে কুঞ্জে এস হে কালা

বনমালী এস দুলাইয়া বনমালা।



তব পথে বকুল ঝরিছে উতল বায়ে

দলিয়া যাবে চলি অরুণ-রাঙা পায়ে

রচেছি আসন তরুর তমাল ছায়ে

পলাশে শিমুলে রাঙা প্রদীপ জ্বালা।



ময়ুরে নাচাও এসে তোমার নূপুর তালে

বেঁধেছি ঝুলনিয়া ফুলেল্‌ কদম ডালে

তোমা বিনে বনমালী বিফল এ ফুল-দোল

বাঁশী বাজিবে কবে উতলা ব্রজবালা।।