ঝোড়ো গান  - কাজী নজরুল ইসলাম

[কীর্তন]



(আমি) চাইনে হতে ভ্যাবাগঙ্গারাম

ও দাদা শ্যাম!

তাই গান গাই আর যাই নেচে যাই

ঝম্‌ঝমা্‌ঝম্ অবিশ্রাম ॥



আমি সাইক্লোন আর তুফান

আমি দামোদরের বান

খোশখেয়ালে উড়াই ঢাকা, ডুবাই বর্ধমান।

আর শিবঠাকুরকে কাঠি করে বাজাই ব্রহ্মা-বিষ্ণু-ড্রাম॥