প্রভাতী  - কাজী নজরুল ইসলাম

ভোর হোলো

দোর খোলো

খুকুমণি ওঠ রে!

ঐ ডাকে

জুঁই-শাখে

ফুল-খুকী ছোট রে!

খুকুমণি ওঠ রে!

রবি মামা

দেয় হামা

গায়ে রাঙা জামা ঐ,

দারোয়ান

গায় গান

শোনো ঐ, 'রামা হৈ'।

ত্যাজি' নীড়

ক'রে ভিড়

ওড়ে পাখী আকাশে,

এন্তার

গান তার

ভাসে ভোর বাতাসে!

চুলবুল

বুলবুল

খুকুমনি উঠবে!

খুলি'হাল

তুলি' পাল

ঐ তরী চ'ললো,

এইবার

এইবার

খুকু চোখ খুললো!

আলসে

নয় সে

ওঠে রোজ সকালে,

রোজ তাই

চাঁদা ভাই

টিপ দেয় কপালে।

উঠল

ছুটল

ঐ খোকাখুকী সব,

'উঠেছে

আহে কে'

ঐ শোনো কলরব।

নাই রাত

মুখ হাত

ধোও, খুকু জাগো রে!

জয়গানে

ভগবানে

তুষি'বর মাগো রে!