এই জল ভালো লাগে - জীবনানন্দ দাশ

এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে

ধুয়েছে আমার দেহ — বুলায়ে দিয়েছে চুল — চোখের উপরে

তার শান — স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, — আবেগের ভরে

ঠোঁটে এসে চুমা দিয়ে চলে গেছে কুমারীর মতো ভালোবেসে;

এই জল ভালো লাগে; — নীলপাতা মৃদু ঘাস রৌদ্রের দেশে

ফিঙ্গা যেমন তার দিনগুলো ভালোবাসে — বনের ভিতর

বার বার উড়ে যায়, — তেমনি গোপন প্রেমে এই জল ঝরে

আমার দেহের পরে আমার চোখের পরে ধানের আবেশে



ঝরে পড়ে; — যখন অঘ্রাণ রাতে ভরা ক্ষেত হয়েছে হলুদ,

যখন জামের ডালে পেঁচার নরম হিম গান শোনা যায়,

বনের কিনা েঝরে যেই ধান বুকে করে শান — শালিখুদ,

তেমনি ঝরিছে জল আমার ঠোঁটের পরে চোখের পাতায় –

আমার চুলের পরে, — অপরাহ্নে রাঙা রোদে সবুজ আতায়

রেখেছে নরম হাত যেন তার — ঢালিছে বুকের থেকে দুধ।