কোথায় গিয়েছে - জীবনানন্দ দাশ

কোথায় গিয়েছে আজ সেইসব পাখি-আর সেইসব ঘোড়া-

সেই শাদা দালানের নারী?

বাবলা ফুলের গন্ধে-সোনালি রোদের রঙ্গে ওড়া

সেইসব পাখি-আর সেইসব ঘোড়া

চলে গেছে আমাদের এ পৃথিবী ছেড়ে;

হৃদয় কোথায় বলো-কোথায় গিয়েছে আজ সব

অন্ধকার; মৃত নাসপাতিটির মতন নীরব।