কোনো এক ব্যথিতাকে - জীবনানন্দ দাশ

এখন অনেক রাতে বিছানা পেয়েছ।

নরম আঁধার ঘর

শান্তি নিস্তব্ধতা;

এখন ভেবো না কোনো কথা

এখন শোনো না কোনো স্বর

রক্তাক্ত হৃদয় মুছে

ঘুমের ভিতর

রজনীগন্ধার মতো মুদে থাকো।