আমার খোদারে দেখিয়াছি আমি - জসীম উদ্‌দীন---পদ্মাপার 

আমার খোদারে দেখিয়াছি আমি

গরীবের কুঁড়ে ঘরে,

দীন দুঃখীর নয়নের জল

যেথায় অঝোরে ঝরে।

অথ্যাচারীর পীড়নের ঘায়,

কত ব্যথাতুর কাদে নিরালায়;

তাদের অশ্রু গড়ায়ে পড়িছে

খোদার মাটির পরে।



তাইত আমরা পড়িনে নামাজ

একা ঘরে নির্জনে,

লোকালয়ে মোরা মসজিদ গড়ি

সব ভাই একাসনে;



জায়নামাজের পাটি আমাদের,

আকাশের চেয়ে বিসতৃত ঢের,

তাই ত আকাশ লুটায়েছে ছের

দুনিয়া মসজিদ ঘরে।