আলোছায়া  - সুকুমার রায়

হোক্‌না কেন যতই কালো

এমন ছায়া নাইরে নাই-

লাগ্‌লে পরে রোদের আলো

পালায় না যে আপ্‌নি ভাই!..



শুষ্কমুখে আঁধার ধোঁয়া

কঠিন হেন কোথায় বল্‌,

লাগ্‌লে যাতে হাসির ছোঁয়া

আপ্‌নি গলে হয় না জল।।