ও বাবা  - সুকুমার রায়

পড়তে বসে মুখের কাছে কাগজখানি থুয়ে

রমেশ ভায়া ঘুমোয় পড়ে আরাম ক'রে শুয়ে ।

শুনছ নাকি ঘড়র ঘড়র নাক ডাকার ধূম ?

সখ যে বড় বেজায় দেখি- দিনের বেলায় ঘুম !





বাতাস পোরা এই যে থলি দেখ্‌‌ছ আমার হাতে,

দুড়ম করে পিট্‌‌লে পরে শব্দ হবে তাতে ।

রমেশ ভায়া আঁৎ‌কে উঠে পড়্‌‌বে কুপোকাৎ‌

লাগাও তবে- ধূমধারাক্কা ! ক্যাবাৎ‌ ! ক্যাবাৎ‌ !





ও বাবারে ! এ কেরে ভাই ! মারবে নাকি চাঁটি ?

আমি ভাবছি রমেশ বুঝি ! সব করেছে মাটি !

আবার দেখ চোখ পাকিয়ে আস্‌‌ছে আমায় তেড়ে-

আর কেন ভাই ? দৌড়ে পালাই, প্রাণের আশা ছেড়ে !