কেন সব কুকুরগুলো  - সুকুমার রায়

কেন সব কুকুরগুলো খামখা চ্যাঁচায় রাতে ?

কেন বল দাঁতের পোকা থাকেনা ফোক্‌লা দাঁতে ?

পৃথিবীর চ্যাপ্টা মাথা, কেন সে কাদের দোষে?-

এস ভাই চিন্তা করি দুজনে ছায়ায় বসে ।