দাদা গো দাদা  - সুকুমার রায়

দাদা গো দাদা, সত্যি তোমার সুরগুলো খুব খেলে!

এম্‌‌নি মিঠে- ঠিক যেন কেউ গুড় দিয়েছে ঢেলে!

দাদা গো দাদা, এমন খাসা কণ্ঠ কোথায় পেলে?-

এই খেলে যা! গান শোনাতে আমার কাছেই এলে?

দাদা গো দাদা, পায়ে পড়ি তোর, ভয় পেয়ে যায় ছেলে-

গাইবে যদি ঐখেনে গাও, ঐ দিকে মুখ মেলে ।