নাচন  - সুকুমার রায়

নাচ্ছি মোরা মনের সাধে গাচ্ছি তেড়ে গান

হুলো মেনী যে যার গলার কালোয়াতীর তান।

নাচ্ছি দেখে চাঁদা মামা হাস্‌ছে ভরে গাল

চোখটি ঠেরে ঠাট্টা করে দেখ্‌না বুড়োর চাল।