বড়াই  - সুকুমার রায়

গাছের গোড়ায় গর্ত করে ব্যাং বেঁধেছেন বাসা,

মনের সুখে গাল ফুলিয়ে গান ধরেছেন খাসা।

রাজার হাতি হাওদা -পিঠে হেলে দুলে আসে-

বাপরে ব'লে ব্যাং বাবাজি গর্তে ঢোকেন ত্রাসে!

রাজার হাতি মেজাজ ভারি হাজার রকম চাল ;

হঠাৎ রেগে মটাং করে ভাঙল গাছের ডাল।

গাছের মাথায় চড়াই পাখি অবাক হ'য়ে কয়-

বাসরে বাস! হাতির গায়ে এমন জোরও হয়!

মুখ বাড়িয়ে ব্যাং বলে, ভাই তাইত তোরে বলি-

"আমরা, অর্থাৎ চার-পেয়েরা, এন্মি ভাবেই চলি"।।