শুনেছ কি বলে গেল  - সুকুমার রায়

শুনেছ কি বলে গেল সীতানাথ বন্দ্যো?

আকাশের গায়ে নাকি টকটক গন্ধ?

টকটক থাকে নাকো হ'লে পরে বৃষ্টি-

তখনও দেখেছি চেটে একেবারে মিষ্টি।