অপরাজিতা - যতীন্দ্রমোহন বাগচী---যতীন্দ্রমোহন বাগচী (সংকলিত) 

পরাজিতা তুই সকল ফুলের কাছে,

তবু কেন তোর অপরাজিতা নাম?

বর্ণ-সেও ত নয় নয়নাভিরাম |

ক্ষুদ্র অতসী, তারো কাঞ্চন-ভাতি ;

রূপগুণহীন বিড়ম্বনার খ্যাতি!

কালো আঁখিপুটে শিশির-অশ্রু ঝরে—

ফুল কহে—মোর কিছু নাই কিছু নাই,

ফুলসজ্জায় লজ্জায় যাই নাক,

বিবাহ-বাসরে থাকি আমি ম্রিয়মাণ |

মোর ঠাঁই শুধু দেবের চরণতলে,

পূজা-শুধু-পূজা জীবনের মোর ব্রত ;

তিনিও কি মোরে ফিরাবেন আঁখিজলে—