আগ্নেয়াস্ত্র - নির্মলেন্দু গুণ---না প্রেমিক না বিপ্লবী 

পুলিশ স্টেশনে ভিড়,আগ্নেয়াস্ত্র জমা নিচ্ছে শহরের

সন্দিগ্ধ সৈনিক। সামরিক নির্দেশে ভীত মানুষের

শটগান, রাইফেল, পিস্তল এবং কার্তুজ, যেন দরগার

স্বীকৃত মানৎ; টেবিলে ফুলের মতো মস্তানের হাত।



আমি শুধু সামরিক আদেশ অমান্য করে হয়ে গেছি

কোমল বিদ্রোহী, প্রকাশ্যে ফিরছি ঘরে

অথচ আমার সঙ্গে হৃদয়ের মতো মারাত্মক

একটি আগ্নেয়াস্ত্র,আমি জমা দেই নি।