উপেক্ষা - নির্মলেন্দু গুণ---দীর্ঘ দিবস দীর্ঘ রজনী 

অনন্ত বিরহ চাই, ভালোবেসে কার্পণ্য শিখিনি৷

তোমার উপেক্ষা পেলে অনায়াসে ভুলে যেতে পারি

সমস্ত বোধের উত্স গ্রাস করা প্রেম; যদি চাও

ভুলে যাবো, তুমি শুধু কাছে এসে উপেক্ষা দেখাও৷



আমি কি ডরাই সখি, ভালোবাসা ভিখারি বিরহে?