আমার অশ্রু - হুমায়ুন আজাদ---সংকলিত (হুমায়ুন আজাদ) 

মূলঃ হেনরিক হাইনে



আমার অশ্রু এবং কষ্টরাশি থেকে

ফুটে উঠে ফুল থরে থরে অফুরান,

এবং আমার দীর্ঘশ্বাসে

বিকশিত হয় নাইটিংগেলের গান ।



বালিকা, আমাকে যদি তুমি ভালোবাসো,

তোমার জন্য সে ফুল আনবো আমি—

এবং এখানে তোমার দ্বারের কাছে

নাইটিংগেলেরা গান গাবে দিবাযামি ।