কব্বর - হুমায়ূন আহমেদ---সংকলিত (হুমায়ুন আহমেদ) 

তিনি শায়িত ছিলেন গাঢ় কব্বরে

যার দৈর্ঘ্য-প্রস্থ বেঁধে দেয়া,

গভীরতা নয়।

কব্বরে শুয়ে তাঁর হাত কাঁপে পা কাঁপে

গভীর বিস্ময়বোধ হয়।

মনে জাগে নানা সংশয়।

মৃত্যু তো এসে গেছে, শুয়ে আছে পাশে

তবু কেন কাটে না এ বেহুদা সংশয়?