আমার কয়েকটি নিজস্ব শব্দ - সুনীল গঙ্গোপাধ্যায়---আমি কী রকম ভাবে বেঁচে আছি 

পরিত্রাণ, তুমি শ্বেত, একটুও ধূসর নও, জোনাকির পিছনে বিদ্যুৎ,

যেমন তোমার চিরকাল

জোনাকির চিরকাল; স্বর্গ থেকে পতনের পর

তোমার অসুখ হলে ভয় পাই, বহু রাত্রি জাগরণ- প্রাচীন মাটিতে

তুমি শেষ উত্তরাধিকার। একাদশী পার হলে-তোমার নিশ্চিত পথ্য হবে।

আমার সঙ্গম নয় কুয়াশায় সমুদ্র ও নদী;

ঐ শব্দ চতুষ্পদ, দ্বিধঅ, কিছুটা উপরে, সার্থকতা যদি উদাসীন;

বিপুল তীর্থের পূণ্য-নয়? সর্বগ্রাস

যেমন জীবন আর জবিনী লেখক।

প্লেনের ভিতরে কান্না এক দেশ থেকে অন্য দেশে উড়িয়ে আনি

একই বুজের মধ্যে।।