তুমি জেনেছিলে - সুনীল গঙ্গোপাধ্যায়---মন ভালো নেই 

তুমি জেনেছিলে মানুষে মানুষে

হাত ছুঁয়ে বলে বন্ধু

তুমি জেনেছিলে মানুষে মানুষে

মুখোমুখি এসে দাঁড়ায়

হাসি বিনিময় করে চলে যায়

উত্তরে দক্ষিণে

তুমি যেই এসে দাঁড়ালে-

কেউ চিনলো না কেউ দেখলে না

সবাই সবার অচেনা!