আমি যদি ডুইবা মরি


আমি যদি ডুইবা মরি
ভবসাগরে
আসবি কি তুই
আমার সাথে
ডুইবায় ওপারে (২)
ছাইড়া আসলাম সব তোর ঘাটে
এক হাতে কথা
আর মন অন্য হাতে
ছাইড়া আসব সব তোর কাছে
চলরে আমার সাথে যাবো ওপারে…
ডুইবা গেলে মিইশা যাবো
যদি আমার মন হারে শেষে
ডুইবা গেলে মিইশা যাবো
ভাঙ্গা ঝিনুকের দেশে
রাত্রি হলে সাগর পারে
খুইজা হাতে নিবি শেষে……
ছাইড়া আসলাম সব তোর ঘাটে
এক হাতে কথা
আর মন অন্য হাতে
ছাইড়া আসব সব তোর কাছে
চলরে আমার সাথে যাবো ওপারে…
আমি যদি ডুইবা মরি
ভবসাগরে
আসবি কি তুই
আমার সাথে
ডুইবায় ওপারে…………