Aji Borishono Mukhorito Lyrics(আজি বরিষনমুখরিত শ্রাবণরাতি) | Rabindra Sangget | Swagatalakshmi Dasgupta

আজি বরিষনমুখরিত শ্রাবণরাতি,


স্মৃতিবেদনার মালা একেলা গাঁথি 


আজি বরিষনমুখরিত শ্রাবণরাতি,


স্মৃতিবেদনার মালা একেলা গাঁথি


আজি বরিষনমুখরিত শ্রাবণরাতি।। 



আজি কোন্ ভুলে ভুলি, আঁধার ঘরেতে রাখি দুয়ার খুলি,


মনে হয় বুঝি আসিছে সে মোর দুখরজনীর সাথি


আজি কোন্ ভুলে ভুলি, আঁধার ঘরেতে রাখি দুয়ার খুলি,


মনে হয় বুঝি আসিছে সে মোর দুখরজনীর সাথি


আজি বরিষনমুখরিত শ্রাবণরাতি।।



আসিছে সে ধারাজলে সুর লাগায়ে, নীপবনে পুলক জাগায়ে


আসিছে সে ধারাজলে সুর লাগায়ে, নীপবনে পুলক জাগায়ে


যদিও বা নাহি আসে তবু বৃথা আশ্বাসে


যদিও বা নাহি আসে তবু বৃথা আশ্বাসে


ধূলি-‘পরে রাখিব রে মিলন-আসনখানি পাতি


আজি বরিষনমুখরিত শ্রাবণরাতি,


স্মৃতিবেদনার মালা একেলা গাঁথি 


আজি বরিষনমুখরিত শ্রাবণরাতি