Akash Jure Shuninu Oi Baje Lyrics in Bengali |আকাশ জুড়ে শুনিনু ওই বাজে) লিরিক্স বাংলা

আকাশ জুড়ে শুনিনু ওই বাজে ওই বাজে


তোমারি নাম সকল তারার মাঝে 


ওই বাজে ওই বাজে


আকাশ জুড়ে শুনিনু ওই বাজে ওই বাজে।।



সে নামখানি নেমে এল ভূঁয়ে,


কখন আমার ললাট দিল ছুঁয়ে,


সে নামখানি নেমে এল ভূঁয়ে,


কখন আমার ললাট দিল ছুঁয়ে,


শান্তিধারায় বেদন গেল ধুয়ে- 


আপন আমার আপনি মরে লাজে 


ওই বাজে ওই বাজে


আকাশ জুড়ে শুনিনু ওই বাজে ওই বাজে।।



মন মিলে যায় আজ এই নীরব রাতে 


তারায়-ভরা ওই গগনের সাথে ।


মন মিলে যায় আজ এই নীরব রাতে 


তারায়-ভরা ওই গগনের সাথে ।


অমনি করে আমার এ হৃদয় 


তোমার নামে হোক-না নামময়,


অমনি করে আমার এ হৃদয় 



তোমার নামে হোক-না নামময়,


আধাঁরে মোর তোমার আলোর জয় 


গভীর হয়ে থাক্‌ জীবনের কাজে


ওই বাজে ওই বাজে


আকাশ জুড়ে শুনিনু ওই বাজে ওই বাজে।।


তোমারি নাম সকল তারার মাঝে 


ওই বাজে ওই বাজে


আকাশ জুড়ে শুনিনু ওই বাজে ওই বাজে।।