Bodhu Kon Alo Laglo Chokhe Lyrics in Bengali |বঁধু কোন আলো লাগল চোখে) লিরিক্স বাংলা
বঁধু কোন আলো লাগলো লাগলো চোখে
লাগলো চোখে বঁধু
কোন আলো লাগলো লাগলো চোখে
বঁধু কোন আলো লাগলো চোখে
বঁধু কোন আলো লাগলো চোখে
বুঝি দীপ্তিরূপে ছিলে সূর্যলোকে
বঁধু কোন আলো লাগলো চোখে।
ছিল মন তোমারই প্রতীক্ষা করি
যুগে যুগে দিন রাত্রি ধরি,
ছিল মর্মবেদনাঘন অন্ধকারে,
জন্ম জনম গেল বিরহ শোকে
বঁধু কোন আলো লাগলো চোখে
অস্ফুটমঞ্জরী কুঞ্জবনে,
সংগীতশূন্য বিষণ্ন মনে কুঞ্জবনে
অস্ফুটমঞ্জরী কুঞ্জবনে
সংগীতশূন্য বিষণ্ন মনে
সঙ্গীরিক্ত চিরদুঃখরাতি
পোহাব কি নির্জনে শয়ন পাতি
সুন্দর হে, সুন্দর হে,
বরমাল্যখানি তব আনো বহে
তুমি আনো বহে
অবগুণ্ঠনছায়া ঘুচায়ে দিয়ে
হেরো লজ্জিত স্মিতমুখ শুভ আলোকে
বঁধু কোন আলো লাগলো লাগলো চোখে
লাগলো চোখে বঁধু
কোন আলো লাগলো লাগলো চোখে।।
লাগলো চোখে বঁধু
কোন আলো লাগলো লাগলো চোখে
বঁধু কোন আলো লাগলো চোখে
বঁধু কোন আলো লাগলো চোখে
বুঝি দীপ্তিরূপে ছিলে সূর্যলোকে
বঁধু কোন আলো লাগলো চোখে।
ছিল মন তোমারই প্রতীক্ষা করি
যুগে যুগে দিন রাত্রি ধরি,
ছিল মর্মবেদনাঘন অন্ধকারে,
জন্ম জনম গেল বিরহ শোকে
বঁধু কোন আলো লাগলো চোখে
অস্ফুটমঞ্জরী কুঞ্জবনে,
সংগীতশূন্য বিষণ্ন মনে কুঞ্জবনে
অস্ফুটমঞ্জরী কুঞ্জবনে
সংগীতশূন্য বিষণ্ন মনে
সঙ্গীরিক্ত চিরদুঃখরাতি
পোহাব কি নির্জনে শয়ন পাতি
সুন্দর হে, সুন্দর হে,
বরমাল্যখানি তব আনো বহে
তুমি আনো বহে
অবগুণ্ঠনছায়া ঘুচায়ে দিয়ে
হেরো লজ্জিত স্মিতমুখ শুভ আলোকে
বঁধু কোন আলো লাগলো লাগলো চোখে
লাগলো চোখে বঁধু
কোন আলো লাগলো লাগলো চোখে।।