Hridoy Amar Prokash Holo Lyrics in Bengali | হৃদয় আমার প্রকাশ হল লিরিক্স বাংলা


হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে


হৃদয় আমার প্রকাশ হল


বেদন-বাঁশি উঠল বেজে বাতাসে বাতাসে


হৃদয় আমার প্রকাশ হল ।।



এই-যে আলোর আকুলতা এ তো জানি আমার কথা-


ফিরে এসে আমার প্রাণে আমারে উদাসে


হৃদয় আমার প্রকাশ হল ।।



বাইরে তুমি নানা বেশে ফেরো নানা ছলে 


জানি নেতো আমার মালা দিয়েছি কার গলে 


আজকে দেখি পরান-মাঝে,তোমার গলায় সব মালাযে-


সব নিয়ে শেষ ধরা দিলে গভীর সর্বনাশে 



হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে


হৃদয় আমার প্রকাশ হল


বেদন-বাঁশি উঠল বেজে বাতাসে বাতাসে


হৃদয় আমার প্রকাশ হল ।