Kichu Bolbo Bole Esechilem Lyrics in Bengali | কিছু বলবো বলে এসেছিলেম লিরিক্স বাংলা
কিছু বলবো বলে এসেছিলেম
রইনু চেয়ে না বলে
কিছু বলবো বলে এসেছিলেম
রইনু চেয়ে না বলে
কিছু বলবো বলে এসেছিলেম
দেখিলাম খোলা বাতায়নে
মালা গাঁথো আপন মনে
মালা গাঁথো
গাও গুনগুন গুঞ্জরিয়া
যূথীকুঁড়ি নিয়ে কোলে
কিছু বলবো বলে এসেছিলেম
সারা আকাশ তোমার দিকে
চেয়ে ছিলো অনিমিখে
সারা আকাশ
মেঘ-ছেঁড়া আলো এসে
পড়েছিলো কালো কেশে
পড়েছিলো বাদল-মেঘে
মৃদুল হাওয়ায় অলক দোলে
কিছু বলবো বলে এসেছিলেম
রইনু চেয়ে না বলে
কিছু বলবো বলে এসেছিলেম
দেখিলাম খোলা বাতায়নে
মালা গাঁথো আপন মনে
মালা গাঁথো
গাও গুনগুন গুঞ্জরিয়া
যূথীকুঁড়ি নিয়ে কোলে
কিছু বলবো বলে এসেছিলেম
রইনু চেয়ে না বলে
কিছু বলবো বলে এসেছিলেম
রইনু চেয়ে...