Mayabonbiharini Horini Lyrics in Bengali |মায়াবন বিহারিণী হরিণী) লিরিক্স বাংলা
মায়াবন বিহারিণী হরিণী
গহন স্বপন সঞ্চারিণী,
কেন তারে ধরিবারে করি পণ অকারণ
মায়াবন বিহারিণী
মায়াবন বিহারিণী হরিণী
গহন স্বপন সঞ্চারিণী,
কেন তারে ধরিবারে করি পণ অকারণ
মায়াবন বিহারিণী।
থাক্ থাক্ নিজমনে দূরেতে,
আমি শুধু বাঁশরির সুরেতে
থাক্ থাক্ নিজমনে দূরেতে,
আমি শুধু বাঁশরির সুরেতে
পরশ করিব ওর প্রাণমন অকারণ
মায়াবন বিহারিণী
মায়াবন বিহারিণী হরিণী
গহন স্বপন সঞ্চারিণী,
কেন তারে ধরিবারে করি পণ অকারণ
মায়াবন বিহারিণী।
চমকিবে ফাগুনের পবনে
পশিবে আকাশবানী শ্রবণে,
চমকিবে ফাগুনের পবনে
পশিবে আকাশবানী শ্রবণে
চিত্ত আকুল হবে অনুখন অকারণ।
দূর হতে আমি তারে সাধিব
গোপনে বিরহডোরে বাঁধিব
দূর হতে আমি তারে সাধিব
গোপনে বিরহডোরে বাঁধিব
বাঁধনবিহীন সেই যে বাঁধন অকারণ
মায়াবন বিহারিণী
মায়াবন বিহারিণী হরিণী
গহন স্বপন সঞ্চারিণী,
কেন তারে ধরিবারে করি পণ অকারণ
মায়াবন বিহারিণী।