Rong Lagale Bone Bone ke Lyrics in Bengali | রঙ লাগালে বনে বনে লিরিক্স বাংলা


রঙ লাগালে বনে বনে কে।
ঢেউ জাগালে সমীরণে কে॥
আজ ভুবনের দুয়ার খোলা
দোল দিয়েছে বনের দোলা
দে দোল! দে দোল! দে দোল!
কোন্ ভোলা সে ভাবে-ভোলা
খেলায় প্রাঙ্গণে কে॥
আন্ বাঁশি--
আন্ রে তোর আন্ রে বাঁশি,
উঠল সুর উচ্ছ্বাসি ফাগুন-বাতাসে।
আজ দে ছড়িয়ে শেষ বেলাকার কান্না হাসি
সন্ধ্যাকাশের বুক-ফাটা সুর
বিদায়-রাতি করবে মধুর,
মাতল আজি অস্তসাগর সুরের প্লাবনে কে।