Sarthak Janam Amar Lyrics in Bengali | স্বার্থক জনম আমার লিরিক্স বাংলা
স্বার্থক জনম আমার
জন্মেছি এই দেশে
স্বার্থক জনম, মা গো,
স্বার্থক জনম, মা গো,
তোমায় ভালোবেসে।
স্বার্থক জনম আমার
জন্মেছি এই দেশে
জানি নে তোর ধনরতন
আছে কিনা রানীর মতন,
জানি নে তোর ধনরতন
আছে কিনা রানীর মতন
শুধু জানি আমার অঙ্গ জুড়ায়
তোমার ছায়ায় এসে
শুধু জানি আমার অঙ্গ জুড়ায়
তোমার ছায়ায় এসে
স্বার্থক জনম আমার
জন্মেছি এই দেশে
কোন্ বনেতে জানি নে ফুল
গন্ধে এমন করে আকুল,
কোন্ বনেতে জানি নে ফুল
গন্ধে এমন করে আকুল
কোন্ গগনে ওঠে রে চাঁদ
এমন হাসি হেসে
কোন্ গগনে ওঠে রে চাঁদ
এমন হাসি হেসে
আঁখি মেলে তোমার আলো
প্রথম আমার চোখ জুড়ালো,
আঁখি মেলে তোমার আলো
প্রথম আমার চোখ জুড়ালো
ওই আলোতে নয়ন রেখে
মুদব নয়ন শেষে
ওই আলোতে নয়ন রেখে
মুদব নয়ন শেষে
স্বার্থক জনম আমার
জন্মেছি এই দেশে