Tumi Je Cheye Acho Lyrics in Bengali | তুমি যে চেয়ে আছো


তুমি যে চেয়ে আছো আকাশ ভরে
নিশিদিন অনিমেষে দেখছো মোরে,
তুমি যে চেয়ে আছ আকাশ ভরে
নিশিদিন অনিমেষে দেখছো মোরে।

আমি চোখ এই আলোকে মেলবো যবে
তোমার ওই চেয়ে দেখা সফল হবে,
আমি চোখ এই আলোকে মেলবো যবে
তোমার ওই চেয়ে দেখা সফল হবে,
এ আকাশ দিন গুনিছে তারই তরে।
তুমি যে চেয়ে আছো আকাশ ভরে।।

ফাগুনের কুসুম-ফোটা হবে ফাঁকি
আমার এই একটি কুঁড়ি রইলে বাকি,
ফাগুনের কুসুম-ফোটা হবে ফাঁকি
আমার এই একটি কুঁড়ি রইলে বাকি,

সেদিনে ধন্য হবে তারার মালা
তোমার এই লোকে লোকে প্রদীপ জ্বালা,
সেদিনে ধন্য হবে তারার মালা
তোমার এই লোকে লোকে প্রদীপ জ্বালা,
আমার এই আঁধারটুকু ঘুচলে পরে।
তুমি যে চেয়ে আছো আকাশ ভরে
নিশিদিন অনিমেষে দেখছো মোরে
তুমি যে চেয়ে আছো আকাশ ভরে