কাটে না সময় যখন আর কিছুতে- হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদার (Kate na somoy jokhon ar kichute- Hemanta Mukhopadhyay & Shrabanti Majumder)
শ্রাবন্তী
কাটে না সময় যখন আর কিছুতে
বন্ধুর টেলিফোনে মন বসে না
জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা
মনে হয় বাবার মত কেউ বলে না
আয় খুকু আয়
আয় খুকু আয় খুকু আয়
হেমন্ত
আয় রে আমার কাছে আয় মামণি
নতুন নতুন সুর নে শিখে নে
কিছুই যখন ভাল লাগবে না তোর
পিয়ানোয় বসে তুই বাজাবি রে
আয় খুকু আয়
আয় খুকু আয় খুকু আয়
শ্রাবন্তী
সিনেমা যখন চোখে জ্বালা ধরায়
গরম কফির মজা জুড়িয়ে যায়
কবিতার বইগুলো ছুঁড়ে ফেলি
মনে হয় বাবা যদি বলত আমায়
আয় খুকু আয়
আয় খুকু আয় খুকু আয়
Advertisements
REPORT THIS AD
হেমন্ত
আয় রে আমার কাছে আয় এখনি
কোথাও ঘুরে আসি শহর ছেড়ে
ছেলেবেলার মত বায়না করে
কাজ থেকে নে না তুই আমায় কেড়ে
আয় খুকু আয়
আয় খুকু আয় খুকু আয়
শ্রাবন্তী
দোকানে যখন আসি সাজব বলে
খোঁপাটা বেঁধে নিই ঠান্ডা হাওয়ায়
আরশিতে যখনই চোখ পড়ে যায়
মনে হয় বাবা যেন বলছে আমায়
আয় খুকু আয়
আয় খুকু আয় খুকু আয়
হেমন্ত
আয় রে আমার কাছে আয় মামণি
সবার আগে আমি দেখি তোকে
দেখি কেমন খোঁপা বেঁধেছিস তুই
কেমন কাজল দিলি কালো চোখে
আয় খুকু আয়
আয় খুকু আয় খুকু আয়
শ্রাবন্তী
ছেলেবেলার দিন ফেলে এসে
সবাই আমার মত বড় হয়ে যায়
জানিনা কজনে আমার মতন
মিষ্টি সে পিছুডাক শুনতে যে পায়
আয় খুকু আয়
আয় খুকু আয় খুকু আয়
হেমন্ত
আয় রে আমার পাশে আয় মামণি
এ হাতটা ভাল করে ধর এখনি
হারানো সেদিনে চল চলে যাই
ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি
আয় খুকু আয়
আয় খুকু আয় খুকু আয়