আবার দুজনে দেখা – দ্বিজেন মুখোপাধ্যায় (Abar dujone dekha – Dwijen Mukhopadhyay)
আবার দুজনে দেখা
যমুনারও কিনারে-
না না, বৃন্দাবনে নয়;
নয় ওই মধুপুরে-
তারও চেয়ে কিছু দূরে
কুতুবের মিনারে-
যমুনার কিনারে-
কুতুবের মিনারে।
আহা যাই যাই করে
শীত যায়নি,
কোকিলেরা সবে গলা সেধেছে,
আহা তখনও কোথাও
গান গায়নি।
সাজানো বাগান আছে গোলাপের বাহারে-
কুতুবের মিনারে
যমুনার কিনারে
কুতুবের মিনারে।
পাথরের সিঁড়িগুলো
পায়ে পায়ে পেড়িয়ে-
গোল বারান্দায় আসতেই
যাকে আমি খুঁজতাম
মনে হল এই সেই
তুমি সেই, আমি সেই, তুমি সেই।
দেখি শহরটা পড়ে আছে নিচুতে
সবার উপরে আছি আমরা,
আহা! হারাইনি কোনওদিনও কিছুতে
আলোরও কবিতা তুমি
লিখে দিলে আঁধারে
কুতুবেরও মিনারে
যমুনার কিনারে
কুতুবের মিনারে।
কথা – পুলক বন্দ্যোপাধ্যায় | সুর – নচীকেতা ঘোষ | কন্ঠ – দ্বিজেন মুখোপাধ্যায়