হয়তো তোমারই জন্য- মান্না দে (Hoyto tomari jonyo- Manna dey)


হয়তো তোমারই জন্য
হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য
আশার হাত বাড়ায়ে

যদি কখনো একান্তে
চেয়েছি তোমায় জানতে
শুরু থেকে শেষ প্রান্তে
ছুটে ছুটে গেছি তাই

আমি যে নিজেই মত্ত
জানি না তোমার শর্ত
আমি যে নিজেই মত্ত
জানি না তোমার শর্ত
যদি বা ঘটে অনর্থ
তবুও তোমায় চাই

হয়তো তোমারই জন্য
হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য
আশার হাত বাড়ায়ে

আহা-আ-আ! আহা!

আমি যে দুরন্ত
দুচোখে অনন্ত
ঝড়ের দিগন্ত জুড়ে
স্বপ্ন ছড়াই

তুমি তো বলনি মন্দ
তবু কেন প্রতিবন্ধ
তুমি তো বলনি মন্দ
তবু কেন প্রতিবন্ধ
রেখো না মনের দ্বন্দ্ব
সব ছেড়ে চল যাই

হয়তো তোমারই জন্য
হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য
আশার হাত বাড়ায়

যদি কখনো একান্তে
চেয়েছি তোমাকে জানতে
শুরু থেকে শেষ প্রান্তে
ছুটে ছুটে গেছি তাই