আমার হাড় কালা করলাম রে | Amar Har Kala Korlam Re by জসীম উদ্দিন | Jashim Uddin


আমার হাড় কালা করলাম রে
আমার দেহ কালার লাইগা রে
ওরে আমার অন্তর কালা করলাম রে
দুরন্ত পরবাসে
মন রে…
ওরে হাইলা লোকের লাঙ্গল বাঁকা,
জনম বাঁকা চাঁদ রে জনম বাঁকা চাঁদ
তার চাইতে অধিক বাঁকা
যারে দিসি প্রাণ রে
দুরন্ত পরবাসে
মন রে…
ওরে কূল বাঁকা গাঙ বাঁকা
বাঁকা গাঙের পানি রে
বাঁকা গাঙের পানি
সকল বাঁকায় বাইলাম নৌকা
তবু বাঁকা রে না জানি রে
দুরন্ত পরবাসে
মন রে…
ওরে হাড় হইল জর জর
অন্তর হইল গুড়া রে
আমার অন্তর হইল গুড়া
পিরীতি ভাঙ্গিয়া গেলে
নাহি লাগে জোড়া রে
দুরন্ত পরবাসে