যাকে মনের কোথাও তুমি খুঁজে পাওনা Jake Moner Kothao Tumi Khunje Pao Na

অ্যালবাম: প্রেরণা (২০০৪)
সুর: অরূপ প্রণয়
কণ্ঠ: কুমার শানু
যাকে মনের কোথাও তুমি খুঁজে পাওনা
তাকে চোখের দেখা দেখে লাভ কি বলো?
[যাকে মনের কোথাও তুমি খুঁজে পাওনা
তাকে চোখের দেখা দেখে লাভ কি বলো?
এভাবে চাওয়ার মানে হয়না কোনো
ভুল ধারণাটা এইবার বদলে ফেলো]-২
যাকে মনের কোথাও তুমি খুঁজে পাওনা
তাকে চোখের দেখা দেখে লাভ কি বলো?
মাঝে মাঝে দেখে মনে করতে হবে
আমি কি তেমন কোনো কবিতা নাকি?
আড়ালে হলেও থাকে অনুভবে
যদি স্মৃতি দিয়ে লিখে হৃদয়ে রাখি
ছেড়ে দিলে খেয়া ফিরে আর কি আসে বলো?
যাকে মনের কোথাও তুমি খুঁজে পাওনা
তাকে চোখের দেখা দেখে লাভ কি বলো?
যেদিন প্রথম তুমি জীবনে এলে
আমি তোমাকে ভেবে কত ছবি এঁকেছি।
সকাল বেলায় নয় বিকেল হলে
লাগে সূর্যকে এক সেকি ভেবে দেখেছি?
যাকে মুছে দিলে তাকে ভাবো কি করে বলো?
যাকে মনের কোথাও তুমি খুঁজে পাওনা
তাকে চোখের দেখা দেখে লাভ কি বলো?
এভাবে চাওয়ার মানে হয়না কোনো
ভুল ধারণাটা এইবার বদলে ফেলো
যাকে মনের কোথাও তুমি খুঁজে পাওনা
তাকে চোখের দেখা দেখে লাভ কি বলো?
হে আ আ হুম হুম আ আ আ আ এ এ আ আ এ এ এ