বাঁশি শুনে আর কাজ নাই Banshi Shune Aar Kaj Nai
কথা: গৌরিপ্রসন্ন মজুমদার
সুর: শচীন দেববর্মণ
শিল্পী: শচীন দেববর্মণ
আঃ বাঁশি শুনে আর কাজ নাই
সে যে ডাকাতিয়া বাঁশি।
বাঁশি শুনে আর কাজ নাই
সে যে দিন-দুপুরে চুরি করে
রাত্তিরে তো কথা নাই
ডাকাতিয়া বাঁশি
বাঁশি শুনে আর কাজ নাই
সে যে ডাকাতিয়া বাঁশি।
[(ও) শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি
পোড়ায় প্রাণ গরলে
ঘুচাব তার নষ্টামি আজ
আমি সঁপিব তায় অনলে]-২
সে যে দিন-দুপুরে চুরি করে
রাত্রিরেতে কথা নাই।
ডাকাতিয়া বাঁশি
বাঁশি শুনে আর কাজ নাই
সে যে ডাকাতিয়া বাঁশি ।
[(ও) বাঁশেতে ঘুণ ধরে যদি
কেন বাঁশিতে ঘুণ ধরেনা
কতজনায় মরে শুধু
পোড়া বাঁশি কেন মরেনা]-২
চোরা দিন-দুপুরে চুরি করে
রাত্তিরে তো কথা নাই
ডাকাতিয়া বাঁশি
বাঁশি শুনে আর কাজ নাই
সে যে ডাকাতিয়া বাঁশি।
সুর: শচীন দেববর্মণ
শিল্পী: শচীন দেববর্মণ
আঃ বাঁশি শুনে আর কাজ নাই
সে যে ডাকাতিয়া বাঁশি।
বাঁশি শুনে আর কাজ নাই
সে যে দিন-দুপুরে চুরি করে
রাত্তিরে তো কথা নাই
ডাকাতিয়া বাঁশি
বাঁশি শুনে আর কাজ নাই
সে যে ডাকাতিয়া বাঁশি।
[(ও) শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি
পোড়ায় প্রাণ গরলে
ঘুচাব তার নষ্টামি আজ
আমি সঁপিব তায় অনলে]-২
সে যে দিন-দুপুরে চুরি করে
রাত্রিরেতে কথা নাই।
ডাকাতিয়া বাঁশি
বাঁশি শুনে আর কাজ নাই
সে যে ডাকাতিয়া বাঁশি ।
[(ও) বাঁশেতে ঘুণ ধরে যদি
কেন বাঁশিতে ঘুণ ধরেনা
কতজনায় মরে শুধু
পোড়া বাঁশি কেন মরেনা]-২
চোরা দিন-দুপুরে চুরি করে
রাত্তিরে তো কথা নাই
ডাকাতিয়া বাঁশি
বাঁশি শুনে আর কাজ নাই
সে যে ডাকাতিয়া বাঁশি।