আমি খাতার পাতায় চেয়েছিলাম Ami Khatar Patay Cheyechhilam (1967)
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: মান্না দে
কন্ঠ: আশা ভোঁসলে
আ হুঁ আ
আমি খাতার পাতায় চেয়েছিলাম
শুধু একটি তোমার সই গো
তুমি চোখের পাতায় লিখে দিলে
চোখের পাতায় লিখে দিলে
[আমি হলাম তোমার সই গো]-৩
[ভেবেছিলাম ভুলবে তুমি অহংকার
যখন আমি জয়ের কাছে মানবো হার]-২
যদি সে হার নিয়ে কণ্ঠে পর
আমি কোথায় রই গো
[বলো আমি কোথায় রই গো]-২
হুঁ আ
[(আমি) বন্ধ খাতার খুলে দেখি
তুমি দাওনি কোনই দাগ গো
আমি রাগ করে চোখ বন্ধ করি
দেখি তোমার অনুরাগ গো]-২
[হয়ত কোথায়ও ভুল ছিল তার মাশুল চাই
কর নিয়ে মন এসেছিল নিজেই তাই]-২
তুমি সে কর যদি হাতে ধর
আমি কোথায় রই গো
[বলো আমি কোথায় রই গো]-২
সুর: মান্না দে
কন্ঠ: আশা ভোঁসলে
আ হুঁ আ
আমি খাতার পাতায় চেয়েছিলাম
শুধু একটি তোমার সই গো
তুমি চোখের পাতায় লিখে দিলে
চোখের পাতায় লিখে দিলে
[আমি হলাম তোমার সই গো]-৩
[ভেবেছিলাম ভুলবে তুমি অহংকার
যখন আমি জয়ের কাছে মানবো হার]-২
যদি সে হার নিয়ে কণ্ঠে পর
আমি কোথায় রই গো
[বলো আমি কোথায় রই গো]-২
হুঁ আ
[(আমি) বন্ধ খাতার খুলে দেখি
তুমি দাওনি কোনই দাগ গো
আমি রাগ করে চোখ বন্ধ করি
দেখি তোমার অনুরাগ গো]-২
[হয়ত কোথায়ও ভুল ছিল তার মাশুল চাই
কর নিয়ে মন এসেছিল নিজেই তাই]-২
তুমি সে কর যদি হাতে ধর
আমি কোথায় রই গো
[বলো আমি কোথায় রই গো]-২