কতদিন পরে এলে একটু বসো Koto Din Pore Ele Ektu Boso

তাল: দাদরা (৬ মাত্রা)
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়
কতদিন পরে এলে
[কতদিন পরে এলে একটু বসো]-২
তোমায় অনেক কথা বলার ছিল যদি শোন
কতদিন পরে এলে।
[আকাশে বৃষ্টি আসুক
গাছেরা উঠুক কেঁপে ঝড়ে]-২
সেই ঝড় একটু উঠুক
তোমার মনের ঘরে।
বহুদিন এমন কথা
বলার ছুটি পাইনি যেন
কতদিন পরে এলে একটু বসো
তোমায় অনেক কথা বলার ছিল যদি শোন
কতদিন পরে এলে।
[জীবনের যে পথ আমার
ছিল গো তোমার ছায়ায় আঁকা]-২
সেই পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকা
চেনা গান বাজলো যদি
বেজেই আবার থামবে কেন
কতদিন পরে এলে একটু বসো
তোমায় অনেক কথা বলার ছিল যদি শোন
কতদিন পরে এলে।