গোলাপ শুকিয়ে গেলে Golap Shukiye Gele

তাল: দাদরা
গীতিকার: সেবক বিশ্বাস
সুরকার: সেবক বিশ্বাস
শিল্পী: মনীষা মণ্ডল
[গোলাপ শুকিয়ে গেলে
কেউ তো ফেলে না আঁখিজল
নীরবে নীরবে ঝরে
ধরাতলে ওই ফুলদল]-২
[সুসময়ে আসে কাছে কত প্রিয়জন
রঙে রূপে ভরে নেয় তৃষিত নয়ন]-২
[ঝরবার এলে দিন ভাঙে যে স্বপন]-২
থেমে যায় সব কোলাহল।
গোলাপ শুকিয়ে গেলে
কেউ তো ফেলে না আঁখিজল।
[ফুরালে প্রাণের মেলা নিভে আসে দিন
কিছু মেলে প্রতিদান কিছু থাকে ঋণ]-২
[জীবনের শেষ বেলা বন্ধুবিহীন]-২
অঙ্কের শেষ ফলাফল।
গোলাপ শুকিয়ে গেলে
কেউ তো ফেলে না আঁখিজল
নীরবে নীরবে ঝরে
ধরাতলে ওই ফুলদল
গোলাপ শুকিয়ে গেলে।