কতদূর চলে এলাম Koto Dur Chole Elam

গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সঙ্গীত: অরূপ প্রণয়
শিল্পী: কুমার শানু
[কতদূর চলে এলাম
কত কথা ভুলে গেলাম
তবু কেন ছায়ার মতো
চলো আমার সাথি হয়ে]-২
[আরো বেদনা আছে গো কিছু
দেবে যা আমাকে]-২
ভালোবাসা কি লিখে যাবে নাম
হৃদয়ের আঘাতে আঘাতে
বলো কী চাও আমার কাছে?
সব হারানো এই সময়ে।
কতদূর চলে এলাম
কত কথা ভুলে গেলাম
তবু কেন ছায়ার মতো
চলো আমার সাথি হয়ে।
[চেয়ে তো ছিলাম,
বলো কী পেলাম?
সেই সে চাওয়াতে]-২
আর আশা তো করিনি আমি
চলে যাই শূন্য এ হাতে
আর খেলোনা অমন খেলা
ছলনা তোমার গেছে সয়ে
কতদূর চলে এলাম
কত কথা ভুলে গেলাম
তবু কেন ছায়ার মতো
চলো আমার সাথি হয়ে
কতদূর চলে এলাম
কত কথা ভুলে গেলাম।