ওই দূর দিগন্ত পারে Oi Dur Diganta Pare (1958)

কথা: পবিত্র মিত্র
সুর: বিনোদ চট্টোপাধ্যায়
কণ্ঠ: মহম্মদ রফি
[ওই দূর দিগন্ত পারে]-২
যেথা আকাশ মাটিতে কানাকানি!
তোমার আমার শুধু
তেমনি করেই জানাজানি
ওই দূর দিগন্ত পারে।
[আকাশ অনেক রঙে রাঙানো
মাটিতে ফুলের মেলা সাজানো]-২
তাই তো এমন করে
রূপে আর রসে আজ
ভরে আছে ভরে আছে ভুবনখানি
তোমার আমার শুধু
তেমনি করেই জানাজানি
ওই দূর দিগন্ত পারে।
অনেক কথার মাঝে হয়নি বলা
একটি কথা তুমিও জানো
আর আমিও জানি
[কেন এ নিরবতা?]-২
[জীবন দুইটি সুরে ভরানো
আলোতে ছায়ায় মায়া জড়ানো]-২
তেমনি করেই তুমি
আমার হয়েছে বলে
তারেই ভাগ্য বলে মানি
তোমার আমার শুধু
তেমনি করেই জানাজানি
ওই দূর দিগন্ত পারে
যেথা আকাশ মাটিতে কানাকানি
তোমার আমার শুধু
তেমনি করেই জানাজানি
[ওই দূর দিগন্ত পারে]-৩