যাবার আগে কিছু বলে গেলে Jabar Aage Kichu Bole Gele
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়
[যাবার আগে কিছু বলে গেলে না
নীরবে শুধুই রইলে চেয়ে
কিছু কি বলার ছিলোনা]-২
যাবার আগে কিছু বলে গেলে না।
তখনো বসন্ত শেষ চৈত্রের বেলা
তখনো বাতাস আঁচলে করে যে খেলা
তখনো পাখির গানে সাজানো ফুলের মেলা
ওদের ওই উচ্ছ্বাস এতটুকু তুমি কি গো
তোমার হৃদয়ে পেলে না
যাবার আগে কিছু বলে গেলে না।
এত কী অভিমান,ভুল বোঝা বলো কত
কিসের বেদনাতে প্রেমকে কাঁদালে অত
কিসের অহংকার এখনো আগেরও মত
আমার এই প্রশ্নের কোনই জবাব তুমি
এখনো আমাকে দিলে না।
যাবার আগে কিছু বলে গেলে না
নীরবে শুধুই রইলে চেয়ে
কিছু কি বলার ছিলোনা
যাবার আগে কিছু বলে গেলে না।
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়
[যাবার আগে কিছু বলে গেলে না
নীরবে শুধুই রইলে চেয়ে
কিছু কি বলার ছিলোনা]-২
যাবার আগে কিছু বলে গেলে না।
তখনো বসন্ত শেষ চৈত্রের বেলা
তখনো বাতাস আঁচলে করে যে খেলা
তখনো পাখির গানে সাজানো ফুলের মেলা
ওদের ওই উচ্ছ্বাস এতটুকু তুমি কি গো
তোমার হৃদয়ে পেলে না
যাবার আগে কিছু বলে গেলে না।
এত কী অভিমান,ভুল বোঝা বলো কত
কিসের বেদনাতে প্রেমকে কাঁদালে অত
কিসের অহংকার এখনো আগেরও মত
আমার এই প্রশ্নের কোনই জবাব তুমি
এখনো আমাকে দিলে না।
যাবার আগে কিছু বলে গেলে না
নীরবে শুধুই রইলে চেয়ে
কিছু কি বলার ছিলোনা
যাবার আগে কিছু বলে গেলে না।