বন্ধু তুমি আজ নাই গো বন্ধু Bondhu Tumi Aaj Nai Go

ছায়াছবি: জবানবন্দী (১৯৮৩)
কথা ও সুর: প্রণব বন্দ্যোপাধ্যায়
কণ্ঠ: মান্না দে
[বন্ধু তুমি আজ নাই গো
বন্ধু আমার আজ নাই গো
তুমি আজ নাই]-২
ফুলের মেলায় পসরা সাজায়
প্রহর গুনেছি আমি
তুমি তো আসনি,কখনো হাসনি
[অমানিশা মোর যামিনী]-২
বন্ধু তুমি আজ নাই গো
বন্ধু আমার আজ নাই গো
তুমি আজ নাই।
মনের গভীরে ঝিনুকের বুকে
ঘুমায় মুক্তা ফল
তার চেয়ে ওগো অনেক দামি যে
[আমার এ আঁখিজল]-২
বন্ধু তুমি আজ নাই গো
বন্ধু আমার আজ নাই গো
[তুমি আজ নাই]-৩